Pure Food • Honest Quality • Trusted by Families
হোমআমাদের গল্প ও পরিচিতি
ABOUT TITHY AGRO FOOD

কৃষকের মাটি থেকে আপনার ডাইনিং টেবিলে খাঁটি চালের নিশ্চয়তা

তিথি এগ্রো ফুড (Tithy Agro Food) বাংলাদেশের অগ্রণী অটোমেটিক রাইস মিল ও প্রিমিয়াম খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। আমাদের লক্ষ্য দেশের প্রতিটি পরিবারে নির্ভেজাল, সুস্বাদু ও উচ্চ পুষ্টিসম্পন্ন চাল সাশ্রয়ী দামে পৌঁছে দেওয়া।

১০০% সার্টিফাইড মান

বিএসটিআই ও হাইজেনিক স্ট্যান্ডার্ড অনুসরণ

উত্তরবঙ্গের নির্বাচিত ধানের ক্ষেত থেকে সংগ্রহ
স্বয়ংক্রিয় ড্রায়ার ও স্টিমিং প্রযুক্তি
কোনো কেমিক্যাল পলিশিং ছাড়া আসল স্বাদ
আমাদের শুরুর গল্প (OUR STORY)

কীভাবে জন্ম নিলো তিথি এগ্রো ফুড?

বাজারে প্লাস্টিক চাল, ক্ষতিকর প্লাস্টিক স্লাইসিং, কৃত্রিম হোয়াইটেনার ও রাসায়নিক পলিশ করা চালের দৌরাত্ম্যে যখন সাধারণ ভোক্তারা বিভ্রান্ত, তখন আমাদের যাত্রা শুরু। আমরা বিশ্বাস করি—ভাত শুধু একটি খাবার নয়, এটি প্রতিটি বাঙালি পরিবারের আবেগ ও স্বাস্থ্যের ভিত্তি।

উত্তরবঙ্গের সেরা উর্বর জমিগুলোতে সরাসরি কৃষকদের সাথে চুক্তিভিত্তিক চাষাবাদের মাধ্যমে আমরা ধান নির্বাচন করি। আধুনিক অটোমেটিক রাইস মিলিং প্রযুক্তির মাধ্যমে ক্ষতিকর উপাদান বা কঙ্কর ছাড়া একদম ফ্রেশ প্যাকেজিং নিশ্চিত করি।

১০০% খাঁটি ও নির্ভেজাল
Tithy Agro Food Rice Field
উত্তরবঙ্গের সুজলা-সুফলা ধানক্ষেত

কৃষকের ঘামে অর্জিত খাঁটি শস্যদানা

আমাদের ভিশন (Our Vision)

বাংলাদেশের প্রতিটি ঘরে কেমিক্যালমুক্ত, সতেজ ও শতভাগ প্রাকৃতিক চাল সরবরাহ করে জাতীয় স্বাস্থ্য সুরক্ষায় বিশ্বস্ত খাদ্য ব্রান্ড হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করা। ভবিষ্যতে আমরা আমাদের প্রাকৃতিক সুবাসিত ধান বিদেশেও রফতানির লক্ষ্য রাখছি।

  • ভেজালমুক্ত খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ
  • ন্যায্যমূল্যে সব শ্রেণির মানুষের পুষ্টি নিশ্চিত করা

আমাদের মিশন (Our Mission)

স্বচ্ছতা ও সততার সাথে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সরাসরি ধানক্ষেত থেকে ভোক্তা পর্যন্ত একটি সুশৃঙ্খল সাপ্লাই চেইন তৈরি করা। মধ্যস্বত্বভোগী এড়িয়ে সাশ্রয়ী মূল্যে দ্রুততম সময়ে গ্রাহকের দোরগোড়ায় পণ্য পৌঁছে দেওয়া।

  • কৃষকদের সরাসরি সঠিক মূল্য প্রদান
সোর্সিং ফিলোসফি (SOURCING PHILOSOPHY)

ধান সংগ্রহ ও প্রসেসিং এর নিজস্ব মানদণ্ড

আমরা কীভাবে নিশ্চিত করি যে প্রতিটি ব্যাগের চাল হবে শতভাগ খাঁটি ও স্বাদযুক্ত? আমাদের নিজস্ব ৪-ধাপের মান নিয়ন্ত্রণ প্রক্রিয়া দেখুন।

০১

উর্বর মাটির ধান নির্বাচন

দিনাজপুর, নওগাঁ ও উত্তরবঙ্গের সেরা ফলনশীল জমি থেকে স্বাস্থ্যকর ধান নির্বাচন।

০২

অটোমেটিক ড্রাইং ও স্টিমিং

আধুনিক ড্রাইয়ারে নির্দিষ্ট আর্দ্রতায় শুকিয়ে পুষ্টি গুণাগুণ ধরে রাখা হয়।

০৩

ডি-স্টোনিং ও সোর্টিং

অটোমেটিক কালার সোর্টার ও ডি-স্টোনার দ্বারা চাল সম্পূর্ণ পাথর ও কঙ্কর মুক্ত করা হয়।

০৪

ফুড-গ্রেড প্যাকিং

মানুষের হাতের স্পর্শ ছাড়া এয়ারটাইট ব্যাক সিমিং পলিব্যাগে প্যাকেটজাতকরণ।

আমাদের মূল সততা ও মূল্যবোধ

প্রতিটি পরিবারের প্রতি আমাদের অঙ্গীকার

যে নীতিগুলোর ওপর দাঁড়িয়ে তিথি এগ্রো ফুড প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে

শতভাগ খাঁটি ও বিশুদ্ধতা

আমাদের চালে কোনো কৃত্রিম কেমিক্যাল, পলিশিং এজেন্ট বা ক্ষতিকর মিশ্রণ যোগ করা হয় না। প্রাকৃতিক পুষ্টিমান অক্ষুণ্ণ রাখাই আমাদের অঙ্গীকার।

কৃষক ও মাটির প্রতি শ্রদ্ধা

দিনাজপুর, নওগাঁ ও বগুড়ার উর্বর জমিতে পরম যত্বে উৎপাদিত সুনির্দিষ্ট ধান সরাসরি কৃষকদের কাছ থেকে ন্যায্যমূল্যে সংগৃহীত হয়।

আধুনিক অটোমেটিক প্রযুক্তি

মানুষের সরাসরি স্পর্শ ছাড়া সম্পূর্ণ হাইজেনিক ও অটোমেটিক মিলিং, সোর্টিং ও এয়ারটাইট ফুড-গ্রেড প্যাকেজিং ব্যবস্থা।

পরিবারের স্বাস্থ্যের খেয়াল

প্রতিটি পরিবারকে প্রতিদিনের সুষম, হজমযোগ্য ও স্বাস্থ্যসম্মত ভাত উপহার দিতে আমরা প্রতিটি ধাপে কঠোর মান নিয়ন্ত্রণ করি।

আজই অর্ডার করুন আপনার পছন্দের চাল

কোনো অগ্রিম পেমেন্ট ছাড়াই সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি পান।